ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

দিনব্যাপী নানান আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালন

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ।” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী,সচেতনতা মেলা,আলোচনা সভা ও সম্মামনা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো; আ: মান্নান।
তিনি বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের পাশাপাশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে রেমিট্যান্স যোদ্ধারা নিজেদের যেমন উন্নতি করবে তেমনি দেশের অর্থনীতিতেও তারা বহুগুণ বেশী অবদান রাখতে পারবে। তাই বিদেশ যাওয়ার আগে সঠিক ও বৈধ উপায় সম্পর্কে অবগত হয়ে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশগমনের পরামর্শ দেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার
দেবদূত মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন,প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন, ব্র্যাক কর্মকর্তা অজিত নন্দী,প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো: নোমান,ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন খান,প্রত্যাশী সিমস্ প্রকল্প কর্মকর্তা রশিদা খাতুন,বিদেশ ফেরত সফল উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী।

সভায় প্রবাসীদের অবদান,দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি প্রবাসগমন ও তাদের উন্নয়ন, নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থানসহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে রেমিট্যান্স আহরণকারী দু’টি বেসরকারি ব্যাংক, ২জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট এবং ৪ জন প্রতিবন্ধী ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এরপরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে নিরাপদ অভিবাসনে সচেতনতামূলক মেলা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫