ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু ‘ইয়াবা’ ছিনতাইকান্ডে কোটবাজারে তোলপাড়! ‘জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়’-হামিদুর রহমান আযাদ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বদরখালীতে আলমগীর ফরিদের বহরে থাকা গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার মাতামুহুরী হচ্ছে কক্সবাজার জেলার দশম উপজেলা ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: প্রধানমন্ত্রী

দাবানলে মৃত্যু বাড়ল, সতর্কতা আগামী সপ্তাহেও

লস অ্যাঞ্জেলেসে ছয় দিন ধরে চলা দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। ঝোড়ো বাতাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। দাবানলটি বর্তমানে ব্রিটেন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে ছড়িয়ে পড়েছে।

প্যালিসেইডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট, এবং আর্চারের মতো এলাকা এখনও আগুনের কবলে রয়েছে। প্যালিসেইডস দাবানলে ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়েছে। দাবানলটি এখন এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে।

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে পুড়ে গেছে ৪০ হাজার একরের বেশি এলাকা এবং ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা ভস্মীভূত হয়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে এটন দাবানলও উল্লেখযোগ্য।

এ ছাড়া, ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এবং ভেঞ্চুরা কাউন্টিতে বাতাসের গতি ৬০ মাইল প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। এই কারণে, স্কুল-কলেজগুলো বন্ধ রাখা হয়েছে। বাসিন্দাদের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে।

সূত্র : বিবিসি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

দাবানলে মৃত্যু বাড়ল, সতর্কতা আগামী সপ্তাহেও

আপডেট সময় : ০৮:৪১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫