ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন ভোট দিলেন তারেক রহমান ‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ

তারাবির পরে ফেরা হলো না ঘরে- রোহিঙ্গা হেডমাঝি’কে কুপিয়ে হত্যা

মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ নুর (২৫)।

পথিমধ্যে নুর’কে ঘিরে ধরে একদল সশস্ত্র দুর্বৃত্ত, এলোপাতাড়ি কুপিয়ে করা হয় রক্তাক্ত।

ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরের, নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেয় পুলিশ’কে।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজাপালং ইউপির ওয়ালাপালং গ্রাম’স্থ ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ ব্লকে এই ঘটনা ঘটে।

মিয়ানমারের রাখাইন প্রদেশ’স্থ মংডু জেলা থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নুর ঐ ব্লকের আবু সৈয়দের পুত্র।

এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন।

তিনি জানান, ” গতবছর রমজানেও নিহত নুরকে কুপিয়ে ছিলো দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে তবে অধিকতর তদন্তের পর মূল রহস্য জানা যাবে, যা উদঘাটনে আমরা কাজ করছি।”

রোহিঙ্গাদের একটি সূত্র বলছে, একসময় নূর সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি -আরসা’র সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলো তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নুরে’র মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

তারাবির পরে ফেরা হলো না ঘরে- রোহিঙ্গা হেডমাঝি’কে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫