ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পুনর্মিলনী : সম্প্রীতি আর ভাতৃত্বের বন্ধন চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন টেকপাড়ায় মসজিদে ঢুকে মুসল্লীকে ছুরিকাঘাত, যুবক আটক বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি : জানাজা বুধবার সকালে রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার চকরিয়ায় বকসু পরিবারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ সাবেক ছাত্রনেতা আতাউর রহমান কায়সার মারা গেছেন : জানাজা বাদ এশা বায়তুশ শরফে জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে, শীতে কাঁপবে উত্তরের জনপদ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 169

অবশেষে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নামতে চলেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হতে পারে জনজীবন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, এলাকাভেদে শীতের তীব্রতা ভিন্ন হতে পারে। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার (৮ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গল ও এর আশেপাশের এলাকায়। এই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে

এই সময়ে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে যেসব জেলায়- গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও এর আশেপাশের এলাকা। এই অঞ্চলগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে ঠান্ডা অনুভূত হবে।
আর দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা কম হবে।
বিডব্লিউওটি জানায়, এরইমধ্যে রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হবে।

সংস্থাটি আরও জানায়, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত অসুস্থতা যেমন সাধারণ ফ্লু, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ঠান্ডা আবহাওয়ায় নিরাপদ থাকতে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে উষ্ণ পোশাক পরিধান, গরম পানীয় গ্রহণ এবং জরুরি প্রয়োজন ছাড়া খুব ভোরে বা গভীর রাতে বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে

তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে, শীতে কাঁপবে উত্তরের জনপদ

আপডেট সময় : ০১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫