ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা

ডিসি ফুটবল ফাইনাল স্থগিত / স্টেডিয়ামে ভা’ঙ’চুর, র’ণক্ষেত্রে ইউএনও সহ আহত ৪০

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী-দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ফাইনাল ম্যাচে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিলো, কিন্তু দর্শকদের অতিরিক্ত চাপে সংর্ঘষ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় খেলা স্থগিত করেছে আয়োজক কমিটি।

ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয় কমপক্ষে ৫০ হাজার দর্শক। বিকেল ৪ টার দিকে গ্যালারি ছাড়িয়ে মাঠে অবস্থান নেয় দর্শকরা, ভেঙ্গে ফেলা হয় গেট।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়া বিক্ষুব্ধ দর্শকরা শুরু করে ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগের পাশাপাশি করা হয় স্টেডিয়াম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাংচুর।

এ সময় কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন , একাধিক সাংবাদিক সহ অন্তত ৪০ জন আহত হন।

সন্ধ্যা সাড়ে ৬ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, চারপাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম, তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, আয়োজক কমিটির গাফেলতির কারণে এমন ঘটনা ঘটেছে তাদের সতর্ক থাকা উচিত ছিলো।

গত ১ সেপ্টেম্বর থেকে ৯ উপজেলা নিয়ে শুরু হয় এই টুনার্মেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।

ট্যাগ :

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

ডিসি ফুটবল ফাইনাল স্থগিত / স্টেডিয়ামে ভা’ঙ’চুর, র’ণক্ষেত্রে ইউএনও সহ আহত ৪০

আপডেট সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫