ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেষ হলো ‘রামু গ্রন্থমেলা-২০২৬’ টেকনাফে র‍্যাবের অভিযান: ৪ ভিক্টিম উদ্ধার, ২ মানবপাচারকারী গ্রেপ্তার রামুতে বিজিবির অভিযান: ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তছলিমা গ্রেপ্তার কেঁচো সারে চুনতির কাইছারের ভাগ্যবদল টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বিমানবন্দর ও স্টেশনসহ ট্রেনে ফ্রি ওয়াই-ফাই দেয়া হবে- তথ্যপ্রযুক্তি মন্ত্রী নাইক্ষ্যংছড়ি সীমান্তে অকটেন ও সার জব্দ হরমুজ পার হওয়ার অনুমতি মেলেনি, শারজায় ফিরে যাচ্ছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন টেকনাফের সাবরাংয়ে জেটি হবে, পর্যটকেরা যেতে পারবেন সেন্ট মার্টিন হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি!

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তছলিমা গ্রেপ্তার

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক নারী আসামি তাছলিমা বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তাছলিমা বেগম (৩০) একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

র‍্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল দুপুর ২টার দিকে মনিরঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাছলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তাছলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তছলিমা গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬