ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

টেকনাফে বিজিবির ‘ডগ মেঘলা’ ধরলো বাংলা মদ

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন অবৈধ মাদক পরিবহনের অভিযোগে ২ মাদক কারবারিকে দেশীয় চোলাই মদসহ আটক করেছে।

এ অভিযানে বিজিবির মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন ডগ ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ২৩ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে তল্লাশির জন্য থামায়। তল্লাশির এক পর্যায়ে নারকোটিক্স ডগ ‘মেঘলা’ যাত্রীর শরীর ও ইজিবাইকে মাদকের উপস্থিতির ইঙ্গিত দেয়। মেঘলার অব্যাহত সংকেত ও যাত্রীদের অস্বাভাবিক আচরণ দেখে বিজিবি সদস্যরা নিশ্চিত হয়।

পরবর্তীতে তল্লাশিতে ইজি বাইকের পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। মদ বহনকারী ও ইজি বাইকের চালককে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ আবুল হাশেম (৩৬), মোঃ কালা মিয়া (৩২)। দুজনই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মদ, ইজি বাইক ও আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিজিবির ‘ডগ মেঘলা’ ধরলো বাংলা মদ

আপডেট সময় : ১০:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫