টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর ও উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলমের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় টেকনাফ থানা পুলিশের একটি দল নুরুল বশর ও নুরুল আলমের বাড়িতে অভিযাম চালায়। তারা দুজন আপন ভাই। টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের পৈত্রিক ভিটেয় তারা পৃথক বাসায় বসবাস করে।

তবে এসময় তাদের কাউকে পাওয়া যায়নি।
টেকনাফ থানা পুলিশের একটি সূত্র বলছে,নুরুল বশর এবং নুরুল আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে কারণে তাদের ধরতে অভিযান চালানো হয়।তবে তাদের কাউকে পাওয়া যায়নি। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সূত্রটি।
নিজস্ব প্রতিবেদক 


















