ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

জেলায় একদিনে নিহত ৬

কক্সবাজার জেলায় বুধবার (৫ নভেম্বর) সড়ক দুর্ঘটনা ও হত্যাকাণ্ডে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫:

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহতরা সবাই কুমিল্লার চৌদ্দগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গফুর পাটোয়ারীর ছোট ভাই এনামুল হক পাটোয়ারীর পরিবারের সদস্য। নিহতরা হলেন—এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবী বেগম, মেয়ে সাদিয়া হক, ছেলের বউ ফারজানা লিজা, ছেলের শাশুড়ি এবং শ্যালিকা।

টেকনাফে ক্রীড়া সংগঠনের আহ্বায়ককে হত্যার অভিযোগ:

একই দিনে কক্সবাজারের টেকনাফ উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছ (৪৫) কে হত্যার অভিযোগ উঠেছে সংগঠনের সদস্য সচিব মো. আলমের বিরুদ্ধে।
বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকার একটি ব্রিজের নিচ থেকে ইউনুছের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, মো. আলম তাকে বাড়িতে অবরুদ্ধ করে রেখে পরে হত্যা করেন।
টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতা বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলায় একদিনে নিহত ৬

আপডেট সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫