ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ কোন কৌশলে এবার এগোবে ইরান খামেনির বিদায়ে হিসাবটা কী দাঁড়াল? প্রতিকূলতার ভেতর দাঁড়িয়ে থাকা সাংবাদিকতার এক অনন্য পাঠশালা একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি ছয় পেরিয়ে সাতে টিটিএন: তথ্য ও সত্যের মেলবন্ধন কক্সবাজারে প্রয়াত ইরানী নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন: অর্থদণ্ড, বালু ও সরঞ্জাম জব্দ ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশিসহ নিহত ৩ গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজারের পথে জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মেরিন ড্রাইভে জিপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান অগ্নিঝরা মার্চ: এ মাসেই জেগে উঠেছিল বাঙালি

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

আজ ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল

সেদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহ-সভাপতি আ স ম আবদুর রব। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে ২ মার্চ সাড়া দিয়েছিল আমজনতা। ১৯৭১ সালের সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে।

জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পর সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে ২ মার্চ বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায়। বেলা ১১টার দিকে বক্তব্য দিচ্ছিলেন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব। সেই ছাত্র সমাবেশের নেতৃত্বে ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন ও শাহজাহান সিরাজসহ ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। সেখান থেকেই স্বাধীনতার ইশতেহার পাঠের কথা উঠেছিল।

২ মার্চের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের মুক্তির বীজ বপন হয়েছিল। ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলেছিলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ-তিতিক্ষার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। সমাবেশ শেষে তৎকালীন জিন্নাহ অ্যাভিনিউ তথা বায়তুল মুকাররম পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। সেদিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়ানো হয়েছিল।

আজ সেই দিন স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রাঙ্গণ বটতলায় উদযাপিত হলো জাতীয় পতাকা দিবস, ২০২৬।

সূত্র:দেশ টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

আপডেট সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬