ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি ছয় পেরিয়ে সাতে টিটিএন: তথ্য ও সত্যের মেলবন্ধন কক্সবাজারে প্রয়াত ইরানী নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন: অর্থদণ্ড, বালু ও সরঞ্জাম জব্দ ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশিসহ নিহত ৩ গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজারের পথে জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মেরিন ড্রাইভে জিপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান অগ্নিঝরা মার্চ: এ মাসেই জেগে উঠেছিল বাঙালি মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম আয়াতুল্লাহ আলি খামেনি: চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল উত্তরসূরি ঠিক করে গেছেন খামেনি নিজেই, কে তিনি? ইরানের সর্বোচ্চ নেতা আর নেই, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ছয় পেরিয়ে সাতে টিটিএন: তথ্য ও সত্যের মেলবন্ধন

‘টিটিএন’। সমুদ্রশহরের আদ্রতা ও উষ্ণতায় ছয়টি বসন্ত পেরিয়ে সপ্তমে পা রাখল।

রবিবার রাত সাড়ে ১১টায় টিটিএন কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। সৃষ্টি সুখের উল্লাসে মুখর এই আয়োজনে দিনটির আনন্দ ভাগাভাগি করেন প্রতিষ্ঠানের কর্মী ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএনের হেড অব এডিটরস জাহেদ সরওয়ার সোহেল, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌফিকুল ইসলাম লিপু, পরিচালক ইমতিয়াজ আবীর ও গোলাম আরিফ লিটন। আরও উপস্থিত ছিলেন টিটিএনের বার্তা বিভাগের তানভীর শিপু, সিয়াম সোহেল, রাহুল মহাজন, শাহেদ হোছাইন মুবিন, আয়াসুল সিফাত, সুব্রত শর্মা ও রোহান খান।

এ সময় টিটিএনের প্রাক্তন সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আরজ ফারুক, কামরুল ইসলাম বাবু, মুরাদ মাহমুদ চৌধুরী ও সাইফুল আলম বাদশা। এছাড়া পর্যটন উদ্যোক্তা ইয়াছিন তোফা, কক্সবাজার কলেজ ছাত্রদলের সভাপতি রিদুয়ানুল হক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন এবং ছাত্রনেতা আবু সাঈদ হৃদয়সহ অন্যান্যরা উপস্থিত থেকে টিটিএনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

এ সময় টিটিএনের সিইও তৌফিকুল ইসলাম লিপু বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই টিটিএন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আপোষহীন থেকেছে। পোর্টালটি কেবল তথ্য প্রদান করে না, বরং পর্যটন নগরীর সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়নের চিত্র তুলে ধরে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সপ্তম বছরে পদার্পণের এই আনন্দধ্বনি সেই আস্থারই প্রতিফলন। তথ্য ও সত্যের সন্ধানে টিটিএনের পথচলা ভবিষ্যতে আরও বেগবান হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি

This will close in 6 seconds

ছয় পেরিয়ে সাতে টিটিএন: তথ্য ও সত্যের মেলবন্ধন

আপডেট সময় : ১২:৩২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬