ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

চকরিয়ায় ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার

চকরিয়ার কাকারায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজা আলী আহমদের ঘুষিতে চাচা মোহাম্মদ কালু (৮০) মারা গেছেন।

বুধবার ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮)-এর বাড়ি ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিহত মোহাম্মদ কালু শাহ্ ওমরাবাদ গ্রামের মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত আলী আহমদ একই গ্রামের সুরত আফজালের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাতিজা আলী আহমদ গং-এর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে একটি বৈঠকে চাচা মোহাম্মদ কালুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহমদ বৃদ্ধ কালুকে বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

চকরিয়ায় ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার

আপডেট সময় : ০১:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫