ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ

খেজুরের রস খেতে যেসব সতর্কতা মেনে চলতে হবে

খেজুরের রস সংগ্রহের জন্য গাছে হাঁড়ি বেঁধে রাখা হয়েছে

শীত পড়ার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে খেজুরের রসসহ বিভিন্ন ধরনের রস খাওয়ার ধুম পড়ে যায়। পিঠাপুলি তৈরিতেও ব্যবহার করা হয় খেজুরের রস, তালের রস ইত্যাদি। কিন্তু কাঁচা খেজুরের রস থেকে নিপাহ ভাইরাস সংক্রমণ হতে পারে। তাই এসব রস পান করার সময় সতর্ক থাকা দরকার।আসুন জেনে নিই এ সম্পর্কে:

কীভাবে রস দূষিত হয়

খেজুরের রস সংগ্রহের জন্য গাছে হাঁড়ি বেঁধে রাখা হয়। অনেক সময় বাদুড় বা এ জাতীয় প্রাণী হাঁড়িতে মুখ দেয়। বাদুড়ের লালার মাধ্যমে নিপাহ ভাইরাস রসে প্রবেশ করে ও এটি দূষিত করে। পরে কেউ এই রস কাঁচা পান করলে ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করে।

নিপাহ ভাইরাস কী

নিপাহ একধরনের জুনোটিক ভাইরাস, অর্থাৎ অন্য প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে প্রবেশ করে। তবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শেও এটি অন্যের মধ্যে সংক্রমিত হতে পারে। নিপাহ ভাইরাস সাধারণ জ্বর, শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে শুরু করে প্রাণঘাতী মস্তিষ্কের প্রদাহ বা এনকেফালাইটিস পর্যন্ত তৈরি করতে পারে। এনকেফালাইটিসে প্রায় শতভাগ মৃত্যু ঘটে থাকে।

কীভাবে বুঝবেন

নিপাহ ভাইরাস সংক্রমণ হলে প্রথমে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, গলাব্যথা বা বমির মতো উপসর্গ শুরু হয়। মস্তিষ্কে প্রদাহ হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রোগী অচেতন হয়ে পড়েন, খিঁচুনি হতে পারে। গত কয়েক দিনের মধ্যে কাঁচা খেজুরের রস পান করে থাকলে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সন্দেহ করা যায়।

কীভাবে খাবেন

নিপাহ ভাইরাস থেকে বাঁচতে কখনোই কাঁচা খেজুরের রস পান করা যাবে না। রস জ্বাল দিলে এর মধ্যকার ভাইরাস মরে যায়। তাই ভালো করে স্ফুটনাংকের ওপর জ্বাল দিতে হবে এবং ঠান্ডা করে খেতে হবে।

রস গুড় করা হলেও ভাইরাস থাকে না। তাই খেজুরের গুড় খাওয়া যাবে।

বাদুড়ের হাত থেকে বাঁচতে গ্রামদেশে রসের হাঁড়িকে ধইঞ্চা, বাঁশের চিক, পাট বা পলিথিনের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়। এরপরও সাবধানতা অবলম্বন করতে খাওয়ার আগে জ্বাল দিয়ে নেওয়া উচিত।

এ ছাড়া আধ–খাওয়া ফল কাঁচা কখনো খাওয়া উচিত নয়। গাছ থেকে পেড়ে যেকোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। বিশেষ করে শিশুদের এ অভ্যাস রপ্ত করাতে হবে।

সেবাদানকারীর সতর্কতা

গ্রামাঞ্চলে যেসব এলাকায় খেজুরের রস খাওয়ার প্রচলন বেশি, সেসব এলাকায় এ মৌসুমে নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিতে পারে। কেউ জ্বরের পর অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে হবে।

ভাইরাস অন্যকে সংক্রমিত করতে পারে, তাই পরিবারের সেবাদানকারী ও হাসপাতালে চিকিৎসক বা নার্সদের মুখে মাস্ক পরতে হবে এবং রোগীর সেবার পর সাবান দিয়ে হাত ধুতে হবে।

রোগীর কাছে অকারণে ভিড় করা যাবে না।

নিপাহ ভাইরাসের এ পর্যন্ত কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই। তাই সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরক্ষাব্যবস্থা। এ বিষয়ে সমাজে সচেতনতা বাড়াতে হবে।
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। সূত্র : প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের

খেজুরের রস খেতে যেসব সতর্কতা মেনে চলতে হবে

আপডেট সময় : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪