ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত আগুন নিয়ন্ত্রণে, তবে আছে ঝুঁকি, দগ্ধ ১০: অনুমতি নেই গ্যাস পাম্পের কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প

কচ্ছপিয়ার বিএনপি নেতা নজরুল অস্ত্র মামলায় কারাগারে

রামু্র কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলামকে অস্ত্র মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়- মঙ্গলবার অস্ত্র মামলায় নজরুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয়রা জানান, চোরাচালানের জন্য সবচেয়ে বেশি আলোচিত রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা। স্থানীয় রাজনীতিক ও প্রশাসনের লোকজন ছাড়াও দেশের কয়েকটি শীর্ষ মাফিয়া গ্রুপ ডাকাত শাহীনের সেল্টার দাতা হিসেবে কাজ করছিল। চলতি বছরের ৫ জুন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে চোরাকারবারি শাহীন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার এবং একই সাথে ৩১ টি গরু ও একটি ছাগল জব্দ করা হয়। বড় চক্রটির সিন্ডিকেট প্রধান ধরা খাওয়ার পর তার সহযোগীরাও ধরা পড়ছে। সেনাবাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র মামলায় এজহার নামীয় আসামি ছিল কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম।

নজরুল ইসলাম শীর্ষ ডাকাত শাহীনের অন্যতম ব্যবসায়ীক বন্ধু ছিলো বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা।

তারা বলেন, নজরুলের নেতৃত্বে ইয়াবা ও মিয়ানমারের অবৈধ গরুর ব্যবসা ছিল জমজমাট। এর আগেও বিপুল ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন কারাগারে ছিল নজরুল ইসলাম। কারাগার থেকে বের হয়ে ফের চোরাচালানে ব্যবসায় জড়িয়ে পড়েন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির বড় পদও আদায় করে নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

This will close in 6 seconds

কচ্ছপিয়ার বিএনপি নেতা নজরুল অস্ত্র মামলায় কারাগারে

আপডেট সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫