ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯ চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার দুই প্রার্থীর পক্ষ নেওয়া চার ‘আলোচিত’ নামে তোলপাড় ভোটের সমীকরণ!

কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাভুক্ত কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে তিন উপজেলাতেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে তিনটি শাখাতেই ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কক্সবাজার পৌরসভা শাখার আহ্বায়ক কমিটিতে রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক রাশেদ আবেদীন সবুজ, সদস্য গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ ও ছুরত আলম।

অন্যদিকে কক্সবাজার সদর উপজেলা আহ্বায়ক কমিটিতে আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূর সওদাগরকে সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য এডভোকেট সাইফুল্লাহ নূর, জুলকার নাইন ও নুরুল আমিন।

এছাড়াও রামু উপজেলা আহবায়ক কমিটিতে মোক্তার আহমদকে আহবায়ক ও আবুল বশর বাবুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, ফয়সাল কাদের ও ফরিদুল আলম।

বিএনপি নেতা ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি গুলোকে আগামি এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

This will close in 6 seconds

কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০১:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪