আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩-কে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
এ উপলক্ষে শনিবার (২৮ মার্চ) কক্সবাজার পৌরসভার হলরুমে বর্ষবরণ ১৪৩২ উদযাপন পরিষদের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ এর সভাপতিত্বে এবং খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্নার সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন— সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার জেলা খেলাঘরের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ঝিনুকমালা খেলাঘর আসরের সহ-সভাপতি দীপক শর্মা দীপু, উদীচী কক্সবাজার জেলা সংসদের সহ-সভাপতি ছোটন দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দেব, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক নয়ন চক্রবর্তী, আনন্দময় খেলাঘর আসরের সাবেক সভাপতি অসীম দে এবং জেলা জাসাস নেতা ওয়াজিদুল হক মনিসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে কক্সবাজারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলা নববর্ষ ১৪৩৩-কে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে খোরশেদ আলমকে আহ্বায়ক এবং ছোটন দাশকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়।
এছাড়াও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক উপপরিষদের আহ্বায়ক মনির মোবারক ও সদস্য সচিব তর্পণা দে, র্যালি ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক দীপক শর্মা দীপু ও সদস্য সচিব ওয়াজিদুল হক মনি, আপ্যায়ন উপপরিষদের আহ্বায়ক নয়ন চক্রবর্তী এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক হিসেবে মিশু দাশ গুপ্তকে দায়িত্ব প্রদান করা হয়।
সাংবাদ বিজ্ঞপ্তি: 



















