কক্সবাজার মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক টেলিগ্রাম নিউজ এর প্রতিবেদক ফাহিম আবেদ ও দৈনিক সৈকতের মাল্টিমিডিয়া রিপোর্টার আরিফুল কবির ওপর হামলা করেছে আশরাফ আলী পাম্পের কর্মচারিরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজার (এমজেএসিবি)।
বুধবার সন্ধ্যায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব শাহেদ হোছাইন মুবিন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা গেছে, ১ এপ্রিল ২৬ ইং দুপুরে অতিরিক্ত টাকায় পেট্রোল বিক্রির সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক এর ওপর হামলা করে। এ সময় তারা মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং হুমকি-ধমকি দেন।
হামলা প্রসঙ্গে এমজেএসিবি-এর আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার আহ্বান জানায়।
এমজেএসিবি-এর সদস্য সচিব আরোজ ফারুক জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। প্রশাসনকে বলবো, স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।
প্রেস বিজ্ঞপ্তি 

















