ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার চকরিয়ায় বকসু পরিবারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ সাবেক ছাত্রনেতা আতাউর রহমান কায়সার মারা গেছেন : জানাজা বাদ এশা বায়তুশ শরফে জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে- কক্সবাজারে মিয়া গোলাম পরওয়ার এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার ‘হঠাৎ’ চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী আলোকসজ্জা করা যাবে না ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল

শিল্পী ইয়াসির আরাফাত’র একক চিত্র প্রদর্শনী “কক্সবাজার ডায়েরি” ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

২৩ মার্চ শুরু হওয়া এই প্রদর্শনী প্রথমে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও, দর্শনার্থীদের আগ্রহের কারণে এর মেয়াদ বাড়িয়ে ২৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনীটি।

প্রদর্শনীতে মোট ২৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে, যেখানে কক্সবাজারের প্রকৃতি, সড়কপথ, স্থাপত্য, জনজীবন ও সংস্কৃতির নানা দিক শিল্পীর তুলিতে ফুটে উঠেছে।

শিল্পী ইয়াসির আরাফাত জানান, উদ্বোধনের দিন দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তিনি বলেন, “গতকাল ছিলো অসাধারণ! যেন অনেকগুলো নদী এসে একসাথে সমুদ্রে মিশেছে।” তিনি আরও জানান, এই ‘কক্সবাজার ডায়েরি’ মূলত তার দেখা শহরের বহুমাত্রিক জীবন ও রূপকে ক্যানভাসে তুলে ধরার একটি প্রচেষ্টা।

তিনি বলেন, পর্যটনের বাইরেও কক্সবাজারে যে মানুষের জীবন, সংস্কৃতি ও বৈচিত্র্য রয়েছে, তা রঙিন ও মূর্ত-বিমূর্ত বিভিন্ন ফর্মে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মকে নিজ শহরকে শিল্পের মাধ্যমে তুলে ধরতে উদ্বুদ্ধ করাই তার লক্ষ্য।

এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা যেন এই চিত্রগুলোর মাধ্যমে কক্সবাজারের রঙ ও রূপের একটি অংশ নিজেদের সঙ্গে করে নিয়ে যেতে পারেন এই প্রত্যাশাও ব্যক্ত করেন শিল্পী।

প্রদর্শনীটি ইতোমধ্যে শিল্পপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগ :

রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন

কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল

আপডেট সময় : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬