ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৬ জুন, কক্সবাজারে ৩৬ কেন্দ্রে অংশ নিচ্ছে ১৫ হাজার পরীক্ষার্থী

বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা শাখার দেওয়া তথ্যমতে, এবার জেলার ৩৬টি কেন্দ্রে মোট ১৫ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১৮টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১২ হাজার ৭৪৭ জন, আলিম পরীক্ষায় ৯টি কেন্দ্রে ৯৪৪ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৯টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন শিক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী জানান, প্রতিটি কেন্দ্রে নিয়োজিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরীক্ষার কেন্দ্রের ২০০ গজের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা, এবং বন্ধ রাখতে হবে ফটোকপির দোকান ও কোচিং সেন্টার।

এ বছর পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে– পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা, পরীক্ষার কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না, তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে। এ ছাড়া পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হয়েছে, অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে না। প্রতিটি অংশের উপস্থিতি পত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক।

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতা ও নিয়ম মানার আহ্বান জানিয়েছে প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৬ জুন, কক্সবাজারে ৩৬ কেন্দ্রে অংশ নিচ্ছে ১৫ হাজার পরীক্ষার্থী

আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫