ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

উখিয়ায় ঢালুতে আটকে আছে মালবাহী লরি! দীর্ঘ যানজট হলেও জানেন না হাইওয়ে ওসি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালুতে আটকে থাকা একটি মালবাহী লরির কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে লোহার পাইপ বোঝাই করা ঐ লরিটির কারণে সড়কের দুই প্রান্তে শত-শত যানবাহন আটকা পড়ে।

এসময় দীর্ঘ দুই কিলোমিটার সড়ক জুড়ে তৈরি হয় জনভোগান্তি, গণপরিবহনের যাত্রীদের পায়ে হেটে যেতে দেখা যায় গন্তব্যে।

প্রায় দুই ঘন্টা অতিবাহিত হতে চললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, মাত্র দেড় কিলোমিটার অদূরে শাহপুরী হাইওয়ে থানা হলেও যানজট নিরসনে কোনো পুলিশ সদস্যের দেখা মিলেনি।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাওয়া হলে বিষয়টি জানেন না জানিয়ে “ওখানে যানজট কেনো হবে?” উলটো প্রশ্ন রাখেন শাহপুরী হাইওয়ে থানা’র ইনচার্জ মাহবুবুল কবির।

জাতীয় এই মহাসড়কের উখিয়া অংশে প্রায় ১৩ টি ঝুঁকিপূর্ণ বাক রয়েছে, এছাড়াও নানা কারণে এখানে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

উখিয়ায় ঢালুতে আটকে আছে মালবাহী লরি! দীর্ঘ যানজট হলেও জানেন না হাইওয়ে ওসি

আপডেট সময় : ০৫:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫