ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​টেকনাফ সৈকতে ভেসে এলো অসংখ্য মৃত জেলিফিশ ঈদ শেষে কক্সবাজারে যাত্রীচাপ, ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট করলে লাইসেন্স বাতিল: লুৎফুর রহমান কাজল কথিত দালাল ‘কালা সোনা’কে সাথে নিয়ে উখিয়ায় বনবিভাগের ‘বির্তকিত’ উচ্ছেদ! কক্সবাজারে ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুতি পরিষদ: আহবায়ক খোরশেদ, সদস্য সচিব ছোটন গ্যাং কালচার থেকে ত্রিভুজ প্রেম: কেন খোরশেদের নির্মম পরিণতি? ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’ সাংবাদিক এরশাদের জানাজা বাদ আসর হাশেমিয়া মাদ্রাসা মাঠে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত কক্সবাজারে জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই চকরিয়ায় হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার পরও শেষ রক্ষা হলো না! রামু কলেজ গেইটে নাইট মিনিবার ফুটবল ২০২৬ এর শুভ উদ্বোধন তেল শেষ হওয়ায় থেমেছিল বাস, যাত্রীরা নেমে বসেছিলেন রেললাইনে পৌর জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি গঠন

ঈদ শেষে কক্সবাজারে যাত্রীচাপ, ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঈদুল ফিতরের ছুটি শেষে কক্সবাজার থেকে পর্যটকদের ফেরার চাপ বাড়তে শুরু করেছে। এতে সড়কে যানবাহনের চাপ যেমন বেড়েছে, তেমনি পরিবহন খাতে অনিয়মের অভিযোগও সামনে এসেছে।

অতিরিক্ত ভাড়া আদায়, মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে যানবাহন পরিচালনা এবং রুট পারমিট ছাড়াই চলাচলের মতো অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন কক্সবাজারের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ ও আনসারের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৩টি মামলা করা হয়। এতে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, “জনস্বার্থে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ পরবর্তী সময়ে যাত্রীচাপকে কেন্দ্র করে পরিবহন খাতে অনিয়ম বাড়ার প্রবণতা থাকে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের এই অভিযান যাত্রীদের স্বস্তি ফেরাতে ভূমিকা রাখবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

ট্যাগ :

​টেকনাফ সৈকতে ভেসে এলো অসংখ্য মৃত জেলিফিশ

ঈদ শেষে কক্সবাজারে যাত্রীচাপ, ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ১১:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬