ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি পবিত্র জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে রমজানও কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের ১৯ ব্যাচের ১২ বছর পূর্তি, ইফতার মাহফিল অনুষ্ঠিত আরাকান আর্মির হাতে বন্দি স্বজন,ঈদের আনন্দ নেই নাফের পাড়ে দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর রোহিঙ্গাদের খাদ্য সহায়তা আগামী মাস থেকে কমানো হচ্ছে ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার কুতুবদিয়ায় শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঈদে ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে দেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায় ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল শনিবার (২০ মার্চ) বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বাংলাদেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এরপর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

রাষ্ট্রপ্রধান বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে প্রায় ৮ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া, বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানাবেন রাষ্ট্রপতি।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :

মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ১২:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬