ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের ডাকাতি, দুই মোটরসাইকেল আরোহী অপহৃত

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হিমছড়ি ঢালায় ডাকাতরা দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন দুই আরোহী। পথের মাঝপথে হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে। এরপর মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে অপহরণ করে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও অপহৃত দুজনই ঈদগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন মুঠোফোনে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও যাচ্ছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহৃতদের উদ্ধারে এবং ডাকাতদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।”

ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা দীর্ঘদিন ধরেই ডাকাতির ‘হটস্পট’ হিসেবে পরিচিত। প্রায়ই সেখানে যাত্রী ও পথচারীরা ডাকাত দলের কবলে পড়েন। স্থানীয়দের অভিযোগ, কার্যকর উদ্যোগের অভাবে ওই সড়কে ডাকাতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে এক স্থানীয় বলেন, “প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। প্রতিবার পুলিশ আসে, যায়, কিন্তু কয়েকদিন পর আবারও একই অবস্থা হয়। নিরাপত্তা জোরদার না হলে সড়কটিতে চলাচল করা ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।”

ঘনবসতিপূর্ণ এই এলাকায় ডাকাতি ও অপহরণের পুনরাবৃত্ত ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, ঈদগাঁও-ঈদগড় সড়কে স্থায়ী পুলিশ টহল ও চেকপোস্ট বসিয়ে ডাকাত দমনের কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের ডাকাতি, দুই মোটরসাইকেল আরোহী অপহৃত

আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫