ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

‎ঈদগাঁওয়ে খাল দখল করে স্থাপনা নির্মাণ: এসিল্যান্ডের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

ঈদগাঁওতে খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

‎অভিযোগ ছিল, ঈদগাঁও ছাগলবাজার এলাকার নজরুল মার্কেটের স্বত্বাধিকারী নজরুল ইসলাম সরকারি খালের পাড় দখল করে পাকা গাইডওয়াল নির্মাণ করেন।

‎৬ অক্টোবর সকালে বাজারের ডিসি রোড সংলগ্ন নজরুল মার্কেটের পেছনে এ নির্মাণকাজ চলতে দেখে স্থানীয়রা প্রতিবাদ জানান। পরে বিষয়টি নিয়ে টিটিএনসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল সরেজমিন অভিযান চালিয়েউচ্ছেদ করে খালের উপর নির্মানাধীন স্থাপনা।

‎অভিযান চলাকালে এসিল্যান্ড শারমিন সুলতানা বলেন, সরকারি খাল-নদী দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের দখলচেষ্টা চালালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়রা জানান, বহু বছর ধরে ঈদগাঁও নদীর দুই তীর প্রভাবশালীদের দখলে চলে গেছে। তারা বলেন, প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে মানুষ আশ্বস্ত হয়েছে। নিয়মিত অভিযান হলে নদী ও খাল রক্ষা সম্ভব।

‎অভিযানের পর ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিন বলেন,
‎এভাবেই যদি নিয়মিত অভিযান চলে, তবে ঈদগাঁওয়ের ফুলেশ্বরী নদী আবার ফিরে পাবে তার হারানো স্রোতধারা ও সৌন্দর্য।

‎উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আব্দু জাব্বার এবং ঈদগাঁও থানার ওয়ারেন্ট অফিসার আশরাফুল ইসলামসহ অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

‎ঈদগাঁওয়ে খাল দখল করে স্থাপনা নির্মাণ: এসিল্যান্ডের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৭:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫