ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী কক্সবাজারের চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল; কে কতো ভোটে জিতলেন কত ভোট পেলেন তাসনিম জারা সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস তারেক রহমানকে মোদির অভিনন্দন রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী পোস্টাল ব্যালটের চূড়ান্ত হিসাব জানালো ইসি সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী!

ইউনিয়ন ও ডিজিটাল হাসপাতালে অভিযান: জরিমানা

কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক্যাল ল্যাবে ব্যবহৃত কেমিক্যাল সমূহের মেয়াদ ও ল্যাবের সামগ্রিক পরিবেশ মনিটরিং-এ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার ( ২৪ জুন ২৫) জেলা সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানকালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ল্যাবগুলোর সামগ্রিক পরিবেশ ও ল্যাবে ব্যবহৃত কেমিক্যাল সমূহে বিভিন্ন অসঙ্গতি থাকায় মেডিক্যাল প্রাক্টিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইন ১৯৮২ এর ১৩ ধারা, ভোক্তা অধিকারের ৫৩ ধারায় ইউনিয়ন হাসপাতালকে ১৫,০০০ টাকা, ইউনিয়ন ফার্মেসিকে ৫,০০০ টাকা এবং ডিজিটাল ক্লিনিককে ২০,০০০ টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া ক্লিনিক্যাল ল্যাবের বিলিং সেকশনের মূল্য তালিকা, কর্মরত স্টাফদের প্রাতিষ্ঠানিক যোগ্যতাও পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা। তিনি জানান,  ক্লিনিক ও ল্যাবরেটরি পরিস্কার পরিচ্ছন্নতা আছে কিনা। ক্যামিক্যাল গুলো মেয়াদ উত্তীর্ণ কিনা দেখা হয়েছে। বেনামী ক্যামিকেল  ও অপরিস্কার থাকায় সর্তক ও জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন হাসপাতাল কতৃপক্ষের পক্ষে এনামুল হক বলেন, অভিযানে ইউনিয়ন হাসপাতালকে সর্তক করা হয়েছে। স্বাস্থ্য সেবা আরও উন্নত করতে এ অভিযান ভূমিকা রাখবে।

এ সময় প্রসিকিউটর কর্মকর্তা জেলা সদর হাসপাতালের ডা. আবিবুর রহমান,ড্রাগ ইন্সপেক্টর কাজী মো: ফরহাদ, স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ইউনিয়ন ও ডিজিটাল হাসপাতালে অভিযান: জরিমানা

আপডেট সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫