ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

আ.লীগের ক্ষমতা পাকাপাকি করতেই শাপলা চত্বরে গণহত্যা: প্রেস সচিব

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 298

শফিকুল আলম (ফাইল ছবি)

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী সরকারের ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতেই শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে শাপলা চত্বরের ঘটনায় ৬০-৬১ জন মারা গেছে। আর হেফাজত বলে এখানে কয়েক হাজার মানুষ মারা গেছে। কোনটা সত্য এটা জানার জন্য আমার মনে হয় হেফাজতের এখানে একটা রোল আছে। হেফাজতের উচিত, নিজে রিসার্চ করে বলা, কত জন মারা গেছে, কারা কারা মারা গেছে।’

১২ বছর আগে (২০১৩ সাল) ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের সময় ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে। আমি তখন জার্নালিজম করছি। সারা দেশে আমি ১৩০-১৩২ জনের মৃত্যুর সংখ্যা গুণেছি। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে বিএনপিপন্থি প্রচুর ছেলেকে গুম করা হয়। কেউ বলে ২৪ জন, কেউ বলে ১৮ জনকে উধাও করা হয়েছে। তাদের এখনও পাওয়া যায়নি। বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো মানুষ গুমের ঘটনা আগে কখনও ঘটেনি।

তিনি বলেন, ‘২০১৩ সালটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বছর। সেই বছরের এপ্রিলেও একটা হত্যাকাণ্ড হয়েছে। ২০১৩ সালের পুরোটার কালমিন্যাশান হলো ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন।’

শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার আমলে হওয়া সব গুম-হত্যার বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে। তবে জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।’ এটি করার জন্য সরকারকে সময় দিয়ে সবাইব ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে’ শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করে তা’ মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ট্যাগ :

আ.লীগের ক্ষমতা পাকাপাকি করতেই শাপলা চত্বরে গণহত্যা: প্রেস সচিব

আপডেট সময় : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫