ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন: জড়িতদের আটকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার?

আলীকদমে বৈসাবী উৎসব – নিরাপত্তা ও অর্থ সহায়তা দিয়ে পাশে বিজিবি

বান্দরবানের আলীকদমে পার্বত্য অন্যান্য এলাকার মতো উদযাপিত হচ্ছে বৈসাবী উৎসব।

১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলমান এই উৎসব সফল করতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) এর অধীনস্থ মদক বিওপি, বুলুপাড়া বিওপি ও পানঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও “অপারেশন উত্তরণ” এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বৈসাবী উদযাপন উপলক্ষ্যে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, এধরণের উদ্যোগ পার্বত্য এলাকায় বসবাসরত বিজিবি এবং পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান এবং বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়াম এর নেতৃত্বে আর্থিক অনুদান এবং বিজিবি টহলদল উপস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে।

এ সময় স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন: জড়িতদের আটকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

This will close in 6 seconds

আলীকদমে বৈসাবী উৎসব – নিরাপত্তা ও অর্থ সহায়তা দিয়ে পাশে বিজিবি

আপডেট সময় : ০৯:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫