ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

আমীরে জামায়াতের জনসভা রুপ নেবে জনসমুদ্রে- জনসভাস্থল পরিদর্শন শেষে মো. শাহজাহান

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 486

আমীরে জামায়াতের জনসভার জন্যে কক্সবাজারের সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নেয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান।

রোববার সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের আগমনে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান,এটি কোনো জনসভা নয় লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেবে।

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের শুরুতে তিনি মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন। তার সফর ঘিরে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

শাহজাহান জানান, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নির্বাচনী ব্যস্ততার কারণে জনসভায় উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন।

তিনি আরও জানান, মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে ডা. শফিকুর রহমান চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

আমীরে জামায়াতের জনসভা রুপ নেবে জনসমুদ্রে- জনসভাস্থল পরিদর্শন শেষে মো. শাহজাহান

আপডেট সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬