ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আজ কিস ডে, চুমুরও রয়েছে স্বাস্থ্য উপকারিতা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 403
আজ ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন সপ্তাহের ৬ষ্ঠ দিন, কিস ডে।
ভালোবাসার সম্পর্কের মধ্যে একটুকু ছোঁয়ার জন্য আকুলি-বিকুলি করে উঠে মন। সেই ছোঁয়াটুকুর মধ্যে থাকে পরম মমতা, বিশ্বস্ততা। যার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো- কিস অর্থাৎ চুম্বন।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কপালে আলতো চুম্বন সম্পর্কের গভীরতা এবং নির্ভরতা বোঝায়। আপনার কপালে প্রিয়জনের চুম্বন বুঝিয়ে দেয় তার জীবনে আপনি কতটা মূল্যবান। আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করতে উনি বদ্ধপরিকর।
কানে চুম্বন বোঝায় প্রেমের সম্পর্কে আপনি কতটা প্যাশনেট। ঘাড়ে চুম্বন খেলে বোঝায় প্রেমিক বা প্রেমিকা খুবই রোমান্টিক। গালে চুম্বন ইঙ্গিত দেয় বন্ধুত্বের। হাতের তালুতে চুম্বন বোঝায় আপনার পছন্দ। তেমনই কাঁধে খাওয়া চুম্বন বুঝিয়ে দেয় আপনার প্রিয়জনকে আপনি কতটা চান।
সবচেয়ে প্যাশনেট ভঙ্গিমায় চুম্বন হলো লিপ-টু-লিপ কিস বা ঠোঁটে চুম্বন। যা সম্পর্কে অন্য উচ্চতা ও গভীরতায় পৌঁছে দেয়। গভীর মানসিক একাত্মতাকে নির্দেশ করে চুম্বনের এই ভঙ্গিমা।
বিভিন্ন গবেষণায় প্রকাশিত হয়েছে, ভালোবাসা প্রকাশের এই মাধ্যমে শরীরের নানা উপকারিতাও লুকিয়ে আছে। চুম্বনকে মনের খোরাকের পাশাপাশি শরীরের খোরাকও বলা যেতে পারে। জেনে নিন চুম্বনের বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা-
হ্যাপি হরমোনের নিঃসরণ বৃদ্ধি করে
চুম্বনের ফলে মস্তিষ্ক অক্সিটোসিন, ডোপামিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক নির্গত করে, যা মনকে আনন্দিত করে এবং উৎফুল্লতায় ভরিয়ে তোলে। এগুলো ‘হ্যাপি হরমোন’ নামেও পরিচিত।
মানসিক চাপ কমায়
মানসিক চাপ সামনে নিলে দারুন এক মাধ্যম চুম্বন। ২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে, শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয় চুম্বন।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে
চুম্বন হৃদস্পন্দনকে বৃদ্ধি করে। যার ফলে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। যার ফলে রক্তচাপ হ্রাস পায়।
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ কিস ডে, চুমুরও রয়েছে স্বাস্থ্য উপকারিতা

আপডেট সময় : ০৮:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫