ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমি বেশ কিছুদিন আগে সম্ভবত এটা বলেছিলাম যে আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের ওপর সামষ্টিকভাবে এটা ব্লেম করা হচ্ছে সবাইকে ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। আমরা একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে বলতে গেলে ইফেক্টিভলি মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা সরকার-দেশটাকে সচল রাখেন মাঠ পর্যায়ে ইফেক্টিভলি, তাদের সবাই এখান উপস্থিত আছেন।

সিইসি বলেন, ক্রান্তি লগ্নে আমাদের যে দায়িত্ব এসে পড়েছে। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া আমাদের দায়িত্ব। আমার অথরিটি ততক্ষণ কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে না। এ সিস্টেমটাকে ধরে রাখা সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সে ব্যবস্থা করা, সে দায়-দায়িত্ব আপনার। ইউ আর অল রেসপন্সিবল।

তিনি আরও বলেন, যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের এসে পড়েছে; আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করবো। এবং এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না। এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন।

সিইসি বলেন, আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অফ ল এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ দিয়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপাররা অংশ নিয়েছেন।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই: সিইসি

আপডেট সময় : ১২:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫