ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আইনশৃঙ্খলা উন্নতির আশ্বাস সিইসির, কিন্তু রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ বাড়ছেই..

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশ্বাস দিচ্ছেন, ঠিক তখনই রাজধানী ও বিভাগীয় শহরে একের পর এক রাজনৈতিক সহিংসতার ঘটনায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সিইসি বলেন, “নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। প্রার্থী ও ভোটারদের ভয়ও কেটে যাবে।” ওসমান হাদির হত্যাকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে স্বীকার করলেও তিনি দাবি করেন, সামগ্রিকভাবে নির্বাচনি পরিবেশ বজায় রয়েছে এবং ভোট উৎসবে কোনো বাধা নেই।

কিন্তু সিইসির এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই খুলনায় ঘটে যায় আরেকটি গুরুতর রাজনৈতিক সহিংসতার ঘটনা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

এই ঘটনার সূত্র ধরে আবারও সামনে আসে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের স্মৃতি। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। নির্বাচনকালীন সময়ে একের পর এক শীর্ষ রাজনৈতিক কর্মীকে লক্ষ্য করে হামলার ঘটনা ভোটারদের নিরাপত্তা ও নির্ভীক অংশগ্রহণ নিয়ে শংকা দেখা দিতে পারে।

যদিও সিইসি দাবি করছেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটাররা সবাই নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ এবং পোস্টাল ও হাইব্রিড ভোটিং ব্যবস্থায় বাংলাদেশ নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে, তবে মাঠের বাস্তবতা ভিন্ন বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, রাজনৈতিক সহিংসতা ও প্রাণঘাতী হামলার ঘটনা অব্যাহত থাকলে ভোটারদের মধ্যে আতঙ্ক কাটানো কঠিন হয়ে পড়বে।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বাস আর বাস্তব ঘটনার এই বৈপরীত্যই এখন নির্বাচনী পরিবেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

আইনশৃঙ্খলা উন্নতির আশ্বাস সিইসির, কিন্তু রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ বাড়ছেই..

আপডেট সময় : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫