ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লবণের ন্যায্যমূল্যের দাবীতে শিল্প উপদেষ্টা বরাবর সাবেক এমপি আলমগীর ফরিদের স্মারকলিপি প্রদান

লবণ শিল্পকে বাঁচাতে চাহিদার অতিরিক্ত আমদানিকৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ চীন থেকে আমদানি বন্ধ এবং অবৈধ উপায়ে ভারত থেকে লবণ আনা বন্ধসহ লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৮ এপ্রিল (সোমবার) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানের সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

লবণের ন্যায্যমূল্য নিশ্চিতসহ সচিবের সাথে দীর্ঘ সময় ধরে আলাপ শেষে বিভিন্ন দাবীসহ একটি স্মারক লিপি প্রদান করেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে শিল্প মন্ত্রণালয়ের যৌথ মিটিং এ জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে সিদ্ধান্ত হবে এবং অতি দ্রুততর সময়ে মাঠ পর্যায়ে লবণ চাষিদের বাঁচাতে লবণের ন্যায্য মূল্য বৃদ্ধিসহ সকল বিষয় সমাধান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানান, লবণের ন্যায্যমূল্য না থাকায় কক্সবাজারের হাজার হাজার লবণ চাষী ক্ষতিগ্রস্ত, এই লবণ শিল্পকে বাঁচাতে লবণ আমদানি বন্ধ করে প্রান্তিক চাষীদের লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, লবণ ব্যবসায়ী মুহাম্মদ আজম, মহেশখালী উপজেলা যুবদলের নেতা আসাদ উল্লাহ হেলালী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

লবণের ন্যায্যমূল্যের দাবীতে শিল্প উপদেষ্টা বরাবর সাবেক এমপি আলমগীর ফরিদের স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫