ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত দুবাইতে চুরি করা টাকার ভাগ নিয়ে জেলে গেলেন রশিদ নগরের চেয়ারম্যান শাহ আলম চকরিয়া ডুলাহাজারা ক্রিড়া সংসদ নির্বাচনে ফজলুর কাদের সভাপতি নির্বাচিত পটিয়ার লুণ্ঠিত চিনি উদ্ধার হলো চকরিয়ার রাসেলের দোকান থেকে – রাসেল ছাত্রদল নাকি শিবির এ নিয়ে দুই ছাত্র সংগঠনের পরস্পরবিরোধী বক্তব্য পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

রোহিঙ্গারা ফিরে পাবে আরকান! – বান্দরবান কারাগারে যাওয়ার আগে আতাউল্লাহ

মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) দুপরে আরসা প্রধান আতাউল্লাহকে মামলার শুনানির জন্য প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়, পরে তাকে আবার অন্য মামলার শুনানির জন্য বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

আদালত থেকে আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে নেওয়ায় সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, রোহিঙ্গারা আরাকানের জমি পাবে, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস যা করছে, সেজন্য শুকরিয়া আদায় করেন। এসময় আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

গত ১৮ মার্চ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তার নামে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের কর্মকর্তা (স্কোয়াড্রন লিডার) রিজওয়ান রুশদী হত্যা মামলা ও নাইক্ষ্যংছড়ি থানায় র‌্যাবের এক সদস্যকে আহত করার মামলা রয়েছে।

আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

রোহিঙ্গারা ফিরে পাবে আরকান! – বান্দরবান কারাগারে যাওয়ার আগে আতাউল্লাহ

আপডেট সময় : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫