ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯ চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

রেস্টুরেন্টে মেজর পরিচয়ে ২০% ডিসকাউন্ট দাবী করা ব্যক্তি গ্রেফতার

কক্সবাজার শহরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মো. আসিফুর রহমান (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম পাইকপাড়ার মোখলেসুর রহমানের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসিফ নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। আটকের সময় তিনি সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন এবং মেজর পরিচয়ে খাবারের বিলের উপর ২০ শতাংশ ছাড় দাবি করেন।

তদন্তে আরও জানা যায়, গত এপ্রিলেও তিনি মেজর পরিচয়ে এই রিসোর্টে তিন দিন অবস্থান করেছিলেন। তখন তিনি একজন সামরিক পোশাক পরা ড্রাইভারকে নিজের বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ নিজেকে একটি জাতীয় দৈনিকের কো-এডিটর হিসেবে দাবি করেন। তিনি জানান, ২০১৪ সালে তিনি বিএনসিসিতে (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ময়নামতি রেজিমেন্টে যুক্ত ছিলেন।

আসিফ তার নিজ এলাকায় এবং বিভিন্ন স্থানে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও তিনি সেনাবাহিনী পরিচালিত ‌‌‘বে ওয়াচ’ হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ মিলেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২ পদাতিক ব্রিগেডের অধীনে ৯-ই বেঙ্গলের টহল দল আসিফকে যথাযথ প্রক্রিয়ায় কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন

This will close in 6 seconds

রেস্টুরেন্টে মেজর পরিচয়ে ২০% ডিসকাউন্ট দাবী করা ব্যক্তি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫