ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার! রামুতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন, শীর্ষে বাঁকখালী ও ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক দম্পতির কন্যা ফাউজিয়ার সাফল্য, এসএসসিতে গোল্ডেন A+ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯৯ জন চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি ২০২৬: কক্সবাজারে এগিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি

রামুতে চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে বসতঘরে হামলা ও মারধরের অভিযোগ

রামুতে চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে বসতঘরে প্রবেশ করে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ৩টায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ও হামলার শিকার আজিজ মিয়া বাদী হয়ে রামু থানায় এজাহার দায়ের করেছেন।

আজিজ মিয়ার স্বাক্ষরিত এজাহারে বলা হয়, আজিজ মিয়ার চলাচলের রাস্তা জবর দখল করার উদ্দেশ্যে আসামীরা দীর্ঘদিন যাবৎ নানা ষড়যন্ত্র ও বিভিন্ন অজুহাতে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন৷ সম্প্রতি ২৮ ফেব্রুয়ারী এজাহারে উল্লেখিত অভিযুক্ত মোঃ হোসেন, আব্দুর রাজ্জাক, মোঃ মাহিন ওরফে বাবু,রুমানা আক্তার, রুনা আক্তার,নাহিদা আক্তার,আব্দুল জাব্বার ও মিজানুর রহমানসহ অজ্ঞাত ৪-৫ জন পূর্ব প্রস্তুতি নিয়ে আজিজ মিয়ার বসত ঘরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আজিজ মিয়া বাঁধা দেওয়ায় তাঁর ওপর হামলা চালায় আসামীরা। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী তসলিমা আক্তার এগিয়ে আসলে মোঃ হোসেন,আব্দুর রাজ্জাক, মোঃ মাহিন ওরফে বাবু তাঁকে শ্লীলতাহানি করেন। পরে আসামীরা আজিজ মিয়ার বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। সেসাথে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার!

রামুতে চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে বসতঘরে হামলা ও মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫