ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কুড়িঁ স্পোর্টস উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা: জেলায় নিবন্ধন করেছে ৩ হাজার ৩৫২ জন কক্সবাজারে নানান আয়োজনে মহান মে দিবস পালিত ১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য শুরু: মিয়ানমার থেকে এলো কাঠ বোঝাই বোট কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের হোতা গ্রেফতার শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি দুপুরের মধ্যে কক্সবাজারসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস শুভ বুদ্ধপূর্ণিমা আজ মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু

রান্না’কে ক্যারিয়ার হিসেবে নিবেন ভারতে পালিয়ে থাকা কক্সবাজারের সাবেক ‘আওয়ামী’ এমপি!

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 3614

গত বছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ওই অভ্যুত্থানের মুখে হাসিনাসহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিকে পালাতে হয়। যাদের অনেকে পরিবার-পরিজন ছাড়া একাই পালিয়েছেন।

তাদের কয়েকজনকে নিয়ে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। তারা কী করছেন, কীভাবে জীবন-যাপন করছেন সেগুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যমটিকে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের সাবেক এক এমপি জানিয়েছেন, তিনি আরেক আওয়ামী এমপির সঙ্গে কলকাতার একটি ফ্লাটে থাকছেন। ওই ফ্লাটে রান্না ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য লোক আছে। তবে প্রায়ই কাজের লোকেরা ফাঁকি দেয় তখন তার রান্না করতে হয়। এজন্য বাংলাদেশে থাকা স্ত্রীর কাছ থেকে সাহায্য নেন বলেও জানান তিনি।

এছাড়া সকালে ফজর নামাজ পড়ার পর জিমে যাওয়াসহ অন্যান্য কিছু কাজকর্ম করেন।

তিনি বলেন, “ভোরের আলো ফোটার সাথে সাথে আমি ওঠে ৩বিএইচকে অ্যাপার্টমেন্টে ফজর নামাজ পড়ি। যেখানে আমি আরেক আওয়ামী এমপির সঙ্গে একসাথে থাকি। আমরা দুজনই পরে পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি। আর তিনি পেলেট ক্লাস করেন।”

নিজের রান্না করতে হয় উল্লেখ করে এই সাবেক এমপি বলেন, “আমি রান্নায় অভ্যস্ত নই। আমার সাথের জনও রান্না পারেন না। যেদিন আমাদের বাধ্য হয়ে রান্না করতে হয়, সেদিন ভিডিও কলে আমার স্ত্রী আমাকে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি এখনো ঢাকায় আছেন।”

“বিষয়টি আমার জন্য নতুন। যখন আমি বাংলাদেশে যাব, কে জানে, আমি রান্নাকে ক্যারিয়ার হিসেবে নেব।”— মজা করে বলেন ওই এমপি।

সূত্র: দ্য প্রিন্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নতুন কুড়িঁ স্পোর্টস উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা: জেলায় নিবন্ধন করেছে ৩ হাজার ৩৫২ জন

রান্না’কে ক্যারিয়ার হিসেবে নিবেন ভারতে পালিয়ে থাকা কক্সবাজারের সাবেক ‘আওয়ামী’ এমপি!

আপডেট সময় : ০১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫