ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

যেভাবে খুন হলো পিএমখালীর শফিক : ঘটনাস্থলে নবাগত পুলিশ সুপার

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০৩:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • 877

কক্সবাজারে ছাগল ধান খেয়ে ফেলায় কথা-কাটাকাটির এক পর্যায়ে মোঃ শরিফ (৪৫) নামের এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পিএমখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফের স্ত্রী শফিকা বেগম টিটিএনকে জানায়, গেলো পাঁচদিন আগে তার স্বামী শরীফের ধানক্ষেতে প্রতিবেশী আব্দুল করিমের ছাগল প্রবেশ করে।পরে ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয় শরীফ।পরে এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।এর পাঁচ দিন পর সালিশী বৈঠকে ডেকে গুলি করে পালিয়ে যায় ছাগলের মালিক আব্দুল করিম।পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে।এর কয়েক ঘন্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়া হয়।

হাসপাতালের মর্গের পাশে নিহত শরীফের ছেলে শেফায়তে কান্নায় ভেঙে পড়েন, কান্না জড়িত কন্ঠে তিনি জানান, তার বাবা তাকে বুকে টেনে নিয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করে।

এছাড়া নিহতের স্বজনরা অভিযোগ করেন হাসপাতাল দায়িত্বহীনতা ও অবহেলার বিরুদ্ধে।

গুলিবিদ্ধ শফিক কে মারা যাওয়ার ৪ ঘন্টা আগে হাসপাতালে নিয়ে আসলেও শরীরে যে বুলেট ছিলো তার বের করার চেষ্টা করা হয়নি বলে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন স্বজনেরা।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান টিটিএনকে মুঠোফোনে জানান,নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই হত্যাকান্ড নিয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

অন্যদিকে পরিচয় গোপন রেখে টিটিএনকে স্থানীয় এক বাসিন্দা জানান,আব্দুল করিম একজন সন্ত্রাসী।তার কাছে সব সময় অবৈধ অস্ত্র মজুদ থাকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

যেভাবে খুন হলো পিএমখালীর শফিক : ঘটনাস্থলে নবাগত পুলিশ সুপার

আপডেট সময় : ০৩:৫৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫