ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মহেশখালী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা শুরু

হিন্দু ধর্মালম্ভীদের তীর্থস্থান মহেশখালীর আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পূজা উপলক্ষ্যে শিবদর্শন ও আদিনাথ মেলা শুরু হয়েছে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে।

প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব শিবের আর্শীবাদ লাভের আশায় সনাতন ধর্মালম্ভীরা শিব দর্শন করে থাকেন।

শীতের সায়াহ্নে বসন্তের আগমনে আদিনাথ মেলায় দেশের নানা প্রান্ত থেকে পূর্ণ্যার্থীরা ছুটে আসছেন বাংলাদেশের একমাত্র পাহাড়িদ্বীপ মহেশখালীর আদিনাথ মন্দিরে।

গতকাল (মঙ্গলবার) থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজারীরা আদিনাথ মন্দিরের চূড়ায় মৈনাক পর্বতের পাদদেশে অবস্থান করতে শুরু করেছেন।

আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। আদিনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাহুল চক্রবর্তী টিটিএন-কে জানিয়েছেন, এ বছর পূজার মূল দর্শনের লগ্ন নির্ধারিত হয়েছে আজ (বুধবার) সকাল ১০ টা ১১ মিনিটে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৫৯ মিনিটে।

এই মেলা ঘিরে বিভিন্ন রকমের জিনিসপত্র সাজিয়ে বসেছে শতশত দোকান। শিশুদের খেলনা, নারীদের পোশাক, বাংলার আদি ঐতিহ্য মাটির তৈরি তৈজসপত্রের দোকান, ক্রোকারিজের দোকানসহ রয়েছে খাবার হোটেলও। তবে আদিনাথ মেলার গুড়ের জিলাপি জগৎখ্যাত। এই মেলার জিলাপি নিয়ে রচিত হয়েছে অনেক গল্প, গান, কবিতা।
দেশের বিভিন্ন প্রান্তের জিলাপি তৈরির কারিগর’রা আসেন এই মেলায়।

মৈনাক পর্বতের চূঁড়ায় অবস্থিত এই মন্দিরের মূল অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৮ ফুট উঁচুতে। যা দিয়েছে নৈসর্গিক সৌন্দর্য। মন্দিরের মূল অংশে যেতে সমতল থেকে প্রায় ৬৯টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। যা পূজারী ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মেলা কমিটির সুপার কাইছার হামিদ বলেন, শিব চতুর্দশী পূজা ও মেলার নিরাপত্তায় পুলিশের একটি টিম সার্বক্ষনিক মেলা প্রাঙ্গণে নিয়োজিত থাকবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত উল্যাহ্ বলেন, শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পূন্যার্থী ও দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ টহল জোরদারের পাশাপাশি সড়ক ও নৌপথে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ও বোটের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক পথে চকরিয়ার হয়ে মহেশখালী এবং নৌপথে কক্সবাজার ৬ নং ঘাট থেকে স্পিডবোট ও কাঠের বোটে হয়ে সরাসরি আদিনাথ জেটিতে আসছে পূর্ণ্যার্থী ও দর্শনার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

মহেশখালী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা শুরু

আপডেট সময় : ০৮:১৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫