ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 175

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো রাজধানীতেও সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরে নিজের ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখিনি।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যদি ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির চেষ্টা করা হয়, তাহলে সেই ফলাফল আমরা মেনে নেব না।’

মির্জা আব্বাস আরো বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত।

এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।
এ আসনে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি জানি না।’

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ :

ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের

আপডেট সময় : ০১:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬