ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

ভারতে ঈদগাহে আসা মুসল্লিদের ওপর সনাতনীদের ‘পুষ্প-বৃষ্টি’

বাংলাদেশ-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের নির্বিঘ্নে এই উৎসব করার জন্য অন্যান্য স্থানের মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। সেখানে এবছর দেখা গেলো ব্যতিক্রম এক দৃশ্য।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজস্থানের জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলিম জড়ো হন। তারা সেখানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় গেরুয়া পোশাক পরা কিছু লোক ঈদগাহে আসা মুসল্লিদের ওপর ফুল বর্ষণ করতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় হিন্দু মুসলিম ঐক্য কমিটি এই আয়োজন করে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। এতে দেখা গেছে, কাঁধে গেরুয়া কুর্তা পরিহিত ব্যক্তিরা মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করছেন।

সম্প্রতি সড়কে নামাজ পড়া নিয়ে ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতে আবহে ঈদুল ফিতর উদযাপন নিয়ে উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছিল দেশটির কোথাও কোথাও। এই আবহে জয়পুরের এই সম্প্রীতির এমন দৃশ্য পরিস্থিতিকে অনেকটাই শান্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

ভারতে ঈদগাহে আসা মুসল্লিদের ওপর সনাতনীদের ‘পুষ্প-বৃষ্টি’

আপডেট সময় : ০৫:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫