ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৪ কর্মীকে বহিষ্কার করল সৌদি ৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সড়কে ঝরল ১৯ প্রাণ গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির ঈদের পর নতুন সরকারের সামনে বড় তিন চ্যালেঞ্জ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘সংসদে’ সমাধান না হলে রাজপথ বেছে নেবে এনসিপি বাসে ট্রেনের ধাক্কা, ১২ জন নিহত “ঈদে বার্মায় নামাজ” এটি আজ একটি প্রতীক, একটি স্বপ্ন লোহাগাড়ার আধুনগরে মোটরসাইকেল-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১ ঈদের পর ঈদ যায়, রোহিঙ্গাদের দেশে ফেরা হয়না! ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল চালকের অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন পেকুয়ার নিজগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঈদ উদযাপন

নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল নিয়ে ফেসবুকে যা বললেন উমামা

নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

শনিবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে উমামা ফাতমা লিখেছেন, ‘জুলাই এর পর মেয়েদের সাইডে বসায় দিয়ে এখন রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসছে দেখছি। হায়রে নাটক! সরকার তো একটা ঐক্যমত কমিশন বানালো সংস্কার নিয়ে আলাপ করার জন্য। সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেঁটে দেখলেই অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাবনা চোখে পড়বে। রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োরিটি বেসিসে সংস্কার প্রস্তাবনার পক্ষে/বিপক্ষে অবস্থান নিতে পারবে। এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। ’

উমামা ফাতেমা লিখেন, ‘প্রস্তাবনা ঠিক মনে না হলে মত-দ্বিমতের সুযোগ রয়েছে। সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে? আর নারীদের কতটুকু অধিকার থাকবে সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথাব্যাথা বেশি। এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য।’

তিনি লিখেন, ‘নারীরা কোনো ব্যবহারের বস্তু না যে আপনার গদি সিকিউর করে রান্নাঘরে ফিরে যাবে। অভ্যুত্থানের পর দেশের ৫০% জনগণের অধিকারের প্রশ্ন যাদের কাছে উটকো ঝামেলা লাগে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চায় তারাই জানে। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু জনসম্মুখে সভা-সমাবেশ করে যে সকল বক্তৃতা ঝাড়া হচ্ছে তাতে আপনাদের বিরোধের পরিবর্তে নারীবিদ্বেষটাই বেশি প্রকাশ পায়।’

উমামা ফাতেমা আরও লিখেন, ‘স্পষ্ট করেই বলতে চাই, নারীদের অধিকার, সুযোগ সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেইনস্ট্রিম হবে না। জুলাই অভ্যুত্থানে তা পরিষ্কারভাবেই বোঝা গেছে। স্টেজে গলাবাজি করে, চোখ রাঙানি দিয়ে নারীদের প্রান্তিক করা সম্ভব না।’

ট্যাগ :

নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল নিয়ে ফেসবুকে যা বললেন উমামা

আপডেট সময় : ০২:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫