ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি: লোকালয়ে আতঙ্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা সীমান্তসংলগ্ন মিয়ানমারের পুরান মাইজ্জারটেক অংশে দুই দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) সকালে ও দুপুরে পৃথক এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শামীম আরা রিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের ওপার থেকে গুলির খোসা বাংলাদেশ অংশে এসে পড়েছে।

ডিসি শামীম আরা বলেন, “তবে মিয়ানমারে কি কারনে গুলিবিনিময়ের ঘটনা তা নিশ্চিত জানিনা।”

গোলাগুলির শব্দে কেঁপে ওঠে নাইক্ষ্যংছড়ির চাকঢালা, জামছড়ি, সাপমারা ঝিরিসহ আশপাশের কয়েকটি পাড়া। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম গুলোতে।

জামছড়ি এলাকার বাসিন্দা আবদু সালাম, ছৈয়দ নূর ও গুরা মিয়া জানান, সকালে ও দুপুরে দুই দফায় তাঁরা ভারী অস্ত্রের গুলির প্রচণ্ড শব্দ শুনেছেন। তাঁদের ভাষায়, ‘তুমুল যুদ্ধ বাঁধে দুই গ্রুপের মধ্যে।’

সীমান্তের এসব বাসিন্দাদের ধারণা, রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরএসওর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান আর্মি। সংঘর্ষের পেছনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সম্পৃক্ত থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।

এ ঘটনায় হতাহতের নিশ্চিত কোন খবর পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্বে থাকা ১১ বিজিবি ও ৩৪ বিজিবি তাদের টহল জোরদার করা হয়েছে। বিজিবির জওয়ানদের কঠোর অবস্থানে দেখেছেন স্থানীয়রা।
তবে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কপিল উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি: লোকালয়ে আতঙ্ক

আপডেট সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫