ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি হিসেবে দায়িত্ব নিলেন এড. রেজা কাঁকড়া চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে পোনা বিতরণ মৎস্য অধিদপ্তরের ভূমি জালিয়াতি ও প্রতারণা মামলায় মহেশখালীর রহিম বাদশা কারাগারে সীমান্তের ওরা ২১ জন, ৫ লাখ করে মাদক ব্যবসার শেয়ার! রামুতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০২ জন, শীর্ষে বাঁকখালী ও ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক দম্পতির কন্যা ফাউজিয়ার সাফল্য, এসএসসিতে গোল্ডেন A+ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, যা জানা গেল চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা ‘র’ প্রধান ঢাকায় মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান এসএসসি: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেকুয়ায় এসএসসিতে পাসের হার ৪৮.৫৪%, দাখিলে ৭০.৭৬% : জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন

ধলঘাটায় লবণ মাঠ দখলে নিতে সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে বিরোধপূর্ণ জমি দখল নিতে পার্শ্ববর্তী কালারমার ছড়া ইউনিয়ন থেকে অস্ত্রধারী অর্ধশত সন্ত্রাসী তান্ডব চালিয়েছে। এসময় চাষীদের লবণ উৎপাদনের পলিথিন কেটে ও লবণ উৎপাদনের মাঠ নষ্ট করে দেয়া হয়। এতে চাষিদের কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, গত ৩১ ডিসেম্বর আনুমানিক দুপুর ২টার দিকে কালারমার ছাড়া থেকে কুহেলিয়া নদী হয়ে ৩টি বোটে করে ৪০-৫০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাদের ভয়ভীতি দেখিয়ে লবণ মাঠ থেকে তুলে দেন এবং লবণ মাঠের পলিথিন ও লবণের মাঠ কেটে দিয়ে লাখ লাখ টাকার ক্ষতি করেছে।

চাষীরা বলেন, তাদের সাথে যদি জমি নিয়ে বিরোধ থাকে তাহলে তারা কাগজ পত্র বিবেচনা করে সেটা সমাধান করতে পারে। এভাবে লবণ উৎপাদনের মৌসুমে আমাদের পেটে লাথি মেরে পথে বসিয়ে দিচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি৷

সূত্রে জানা যায়, ধলঘাটা ইউনিয়নের পানির ছড়া এলাকায় মোজাহের মিয়া গং ও মহেশখালীর পাহারাজা বেগম গং (প্রকাশ সালেহ আহমদ গং)এর মধ্যে প্রায় ১০ একর লবণের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা হলে রায় অনুযায়ী ভোগদখলে ছিলেন মোজাহের মিয়া গং। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় অবৈধভাবে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে পাহারাজা বেগম গং এর লোকজন। এতে মোজাহের গং থেকে দীর্ঘদিন ধরে জমি বর্গা নিয়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করে চাষাবাদ করে আসা লবণ চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগীদের পক্ষে আবুল কাসেম বলেন, আমাদের দীর্ঘদিনের ভোগ দখলে থাকা জমি হঠাৎ করে কালারমার ছড়া এলাকার ৪০-৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে লবণ মাঠ দখলে নিতে চেষ্টা করে। আমাদের সর্বোচ্চ আদালতের ডিক্রি থাকা সত্ত্বেও তারা অবৈধভাবে দখল নিতে মরিয়া। এমনকি অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে চাষিদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন- লবণ মাঠ নিয়ে বিরোধ থাকলে কাগজ পত্র পর্যালোচনা বা আদালতের মাধ্যমে বিষয়টি উভয়পক্ষ মীমাংসা করতে পারে। এসুযোগে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি হিসেবে দায়িত্ব নিলেন এড. রেজা

ধলঘাটায় লবণ মাঠ দখলে নিতে সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব

আপডেট সময় : ০৭:৫০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫