ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১ টেকনাফে কিশোরকে অপহরণ, ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইসগেট দেখভাল করবে স্থানীয় প্রশাসন : পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমের মাঝেই না ফেরার দেশে লোহাগাড়া থানার এসআই আজিজ ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি গেট পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড  ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি

ডিসেম্বরে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই: নাসীরুদ্দীন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতে থেকে আলাদা করতে হবে। তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই।

এনসিপি এই মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের তিনটি ভিত্তিমূল হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যিয়বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি।

তিনি বলেন, গত ১৫ বছর আমাদের বাহিনী দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর, সচিবালয়, বন্দর থেকে এখনও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল, সেই আইনের ভিত্তিতেই ৫ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন দলের রিটার্নিং অফিসার, নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেয়া হচ্ছে।

সুত্র: দৈনিক ইত্তেফাক

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই: নাসীরুদ্দীন

আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫