ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

ডাবের খোসায় সৌন্দর্য মলিন কলাতলীর স্কুল-মসজিদ-মাজার এবং রিসোর্স সেন্টারের

কক্সবাজার শহরের পর্যটন এলাকার প্রাণকেন্দ্র কলাতলীর এক জায়গায় অবস্থিত কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাতলী ছুপিবাগ জামে মসজিদ এবং উপজেলা রিসোর্স সেন্টার, যেখানে শিক্ষকদের ট্রেনিং করানো হয়। এছাড়া পাশেই রয়েছে একটি মাজার শরিফ। এই প্রতিষ্ঠানগুলোর প্রবেশ মুখে কলাতলী মেরিন ড্রাইভ সড়ক লাগোয়া খালি জায়গায় পড়ে আছে হাজার হাজার ডাবের খোসা। এছাড়া ডাবের খোসার সাথে রয়েছে প্লাস্টিক বর্জ্যসহ নানা ময়লা-আবর্জনা। ডাবের খোসা ও নানা বর্জ্যের স্তুপের কারণে মলিন হয়ে গেছে পবিত্র স্থান মসজিদ-মাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার প্রতিষ্ঠানের সৌন্দর্য।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার পাশে খালি জায়গায় ডাবের খোসায় ভরা। বিভিন্ন জায়গা থেকে এনে এনে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ওই জায়গায়। দীর্ঘ কয়েক মাস ধরে পরিষ্কার করা হচ্ছে না আবর্জনাগুলো। যার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিষয়টি নিয়ে কথা হয় কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছনা হেনার সাথে। তিনি টিটিএন-কে বলেন, দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা গুলো থাকার ফলে স্কুলের সৌন্দর্য বিলীনের পাশাপাশি নানা সমস্যা হচ্ছে। ওখান থেকে বাতাসের সাথে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি কোমলমতি শিশুদের অনেক সমস্যা হচ্ছে। পৌরসভাকে মৌখিকভাবে বলা হলেও তারা কার্যকর কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ছুপিবাগ জামে মসজিদের সহকারী ইমাম মামুনুর রশীদ বলেন, নামাজ পড়ার সময় বাতাসে ময়লা আবর্জনার দুর্গন্ধ মসজিদে ঢুকে যায়। যার ফলে অনেক অসুবিধা হচ্ছে।

বিষয়টি নিয়ে কক্সবাজার পৌরসভার কনজার্ভেন্সি পরিদর্শক কবির হোসেন টিটিএন-কে বলেন, আসপাশের ব্যবসায়ীরা ওই জায়গায় ময়লা আবর্জনাগুলো এনে ফেলে। বিশেষ করে বিচের ডাব ব্যবসায়ীরা। ওই জায়গায় ময়লা আবর্জনার স্তুপ এতোটাই বেশি হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে অনেক লোকবল এবং যন্ত্র প্রয়োজন হবে। বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেটি দেখা হচ্ছে। খুব শীগ্রই এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লা আবর্জনা না ফেলার ব্যবস্থা করা হবে।

এদিকে পর্যটন নগরী হওয়ায় হাজার হাজার পর্যটক যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। মেরিন ড্রাইভ যাওয়ার একমাত্র রাস্তা হওয়াতে রাস্তাটি দিয়ে চলাচল করার সময় সবার নজরে পড়ে এমন দৃশ্য। তারাও নাক ছিটকাচ্ছেন এমন দৃশ্য দেখে। খারাপ ধারণা তৈরি হচ্ছে তাদের মাঝেও। তাড়াতাড়ি বর্জ্যগুলো পরিষ্কার করে সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি কক্সবাজারের সচেতন মহলের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

ডাবের খোসায় সৌন্দর্য মলিন কলাতলীর স্কুল-মসজিদ-মাজার এবং রিসোর্স সেন্টারের

আপডেট সময় : ০১:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫