ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু

টেকনাফে মালেশিয়া পাচারকালে ২ অপহৃত উদ্ধার, আটক ২ অপহরণকারী

টেকনাফের শাপলা চত্ত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে ২ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার তাদের উদ্ধার করে ২ অপহরণকারীকে আটকের দাবি করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তাদের মালেশিয়া পাচারের জন্য ২ দিন ধরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় আটকে রেখেছিলো।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হয় বলে জানায় পুলিশ। আটকৃতরা হলেন, রামু রশিদনগর ইউনিয়নের জসিম উদ্দিন (২০) এবং একই এলাকার মোঃ হাসান (২৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত দুইদিন আগে কক্সবাজার পাহাড়তলী এলাকা থেকে মিশুক গাড়ীর ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের ২ ভিকটিমকে আসামীরা সাবরাং নয়াপাড়ার একটি বন্দিশালায় আটক করে রেখে মালয়েশিয়া পাচার করতে চেয়েছিলো। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফাতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী বউ বাজার এলাকার মো. আকাশ (২০) এবং একই এলাকার রহমত উল্লাহ (১৮)।

জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭

টেকনাফে মালেশিয়া পাচারকালে ২ অপহৃত উদ্ধার, আটক ২ অপহরণকারী

আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪