ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন

টেকনাফে গণধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ ও অপহরণ মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। সোমবার (৪ মে) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গণধর্ষণ ও অপহরণ মামলার এজাহারনামীয় এক আসামি শাপলা চত্বর এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ রশিদ (২৮) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রশিদ টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি লেঙ্গুরবিল আদর্শগ্রাম এলাকায় বসবাস করছিলেন। তিনি আলী আহম্মদ ওরফে আলী মিয়ার ছেলে।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত আসামি টেকনাফ মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি গণধর্ষণ ও অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩

টেকনাফে গণধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬