ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ অপহৃত উদ্ধার ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং নাইক্ষ্যংছড়িতে সেতুর রেলিং থেকে পড়ে যুবকের প্রাণহানি কক্সবাজারে আসছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী: পরিদর্শন করবেন এসপিএমসহ মেগা প্রকল্প ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন লামায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ কক্সবাজার সরকারি কলেজে চালু হলো গনিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত ঋণের বোঝা,পারিবারিক কলহ,রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা!

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাইয়ের

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 513

টেকনাফের শাহ্পরীর দ্বীপ সড়কে মোটরসাইকেল ও কার্ভাডভ‍্যানের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন মোটরসাইকেল আরোহীনিহত হয়েছে। এ সময় একজন গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১ টার দিকে উপজেলার সাবরাং ইউপির শাহ্পরীর দ্বীপ সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাবরাং ইউপির কাটাবনিয়া এলাকার মৃত আনু মিয়ার পুত্র মোঃ সাইফুল ও অপরজন কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার আমির হামজার ছেলে আব্দুর রব। তারাসম্পর্কে শ্যালক দুলাভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রান হারায়।

টেকনাফ থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর জানান- ঘটনাটি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং মৃতদের উদ্ধার করা হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনানুগ ব‍্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাইয়ের

আপডেট সময় : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫