ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার গঠনের মাস পূর্তি: বিএনপির ইশতেহার থেকে বাস্তব যাত্রা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মিজ মনোয়ারা ইশরাত।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, নিজের সদিচ্ছা আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্যের ব্যবহার অনেকাংশে কমানো সম্ভব।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো আজিম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাহিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার এবং বিপণনের প্রভাব ও তামাক নিয়ন্ত্রণে আইন যথাযথ প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫