ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর
শ্লোগানে উত্তাল কক্সবাজার

“জুলাই জুলাই করিস না, জুলাই কারো বাপের না”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের ভূমিপুত্র সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জেরে কক্সবাজার জেলা জুড়ে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্যকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, , ‘সংস্কার কোন দলের পক্ষে-বিপক্ষে নয়, এটা রাষ্ট্রের পক্ষে। একজন মানুষ ভারতের শিলং থেকে এসে কক্সবাজারে দখল, লুটপাট করছে, তিনি সংস্কার বুঝে না।’

এই বক্তব্য ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদের মুখে পূর্ব নির্ধারিত ঈদঁগাও ও চকরিয়ার পথসভা করতে পারেনি এনসিপি।

জেলার ঈদগাঁও, চকরিয়া, কক্সবাজার শহর, পেকুয়া, উখিয়া সহ বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

এসব কর্মসূচিতে শোনা গেছে ‘সালাউদ্দিন আহমেদ ভয় নাই,রাজপথ ছাড়ি নাই ‘, ‘জুলাই জুলাই করিস না, জুলাই কারো বাপের না’ সহ নানা স্লোগান।

চকরিয়ায় তৈরি করা ভ্রাম্যমাণ মঞ্চ সরিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা, মিছিল-স্লোগানে অবস্থান করে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে।

ঈদগাঁওতে এনসিপির পথসভার মঞ্চ দেখা যায় জনশূন্য, রাস্তার দুপাশে ছিলো বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি।

জেলা বিএনপির কার্যালয় থেকে বিকাল ৪ টার দিকে জেলা ছাত্রদলের ব্যানারে বের হয় প্রতিবাদ মিছিল, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর গুমগাছতলায় অনুষ্ঠিত হয় পথসভা যেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

অন্যদিকে, উখিয়ায় মিছিলের পর -টেকনাফ – কক্সবাজার সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

শ্লোগানে উত্তাল কক্সবাজার

“জুলাই জুলাই করিস না, জুলাই কারো বাপের না”

আপডেট সময় : ০৭:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫